কেন আমরা আলাদা? জানুন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
পূর্ণাঙ্গ দ্বীনি আমল ও আখলাক অনুশীলনের চমৎকার সুযোগ।
শিশুর ঈমান ও আমল গঠন
কুরআন, তাজবিদ, নামাজ, দোয়া, মাসআলা ও আদব-আখলাক
স্কুলের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পাঠদান
দ্বীনি ও নৈতিক শিক্ষায় আদর্শ প্রজন্ম গড়ে তোলা
প্লে থেকে পঞ্চম শ্রেণীতে জেনারেলসহ কোরআনে হাফেজ
স্কুলগামী শিক্ষার্থীদের জন্য কুরআন ও দ্বীন শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান
পরিচালকের বাণী
সন্তান আপনার, দায়িত্ব আমাদের,
সুন্দর ভবিষ্যৎ গড়ার পথচলা আমাদের সবার।
শুধু ভালো পড়াশোনা নয়—আমরা চাই, আমাদের সন্তানরা কুরআন ও সুন্নাহর শিক্ষায় আলোকিত, আদব-আখলাকে সমৃদ্ধ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রতিটি শিশুর প্রয়োজন ও বয়সের উপযোগী শিক্ষার কথা বিবেচনা করে আমাদের রয়েছে ভিন্ন ভিন্ন শিক্ষাধারা।
মারকাযুল উলুম মাদরাসায় দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিশুর প্রাথমিক শিক্ষা, কুরআন শিক্ষা ও হিফজের সুযোগ।
আর আফটার স্কুল মাকতাবে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যস্ততার মধ্যেও কুরআন, তাজবীদ, মাসায়েল, মাসনুন দোয়া, আদব-আখলাক ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার সুবিন্যস্ত আয়োজন।
আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলে নয়; বরং একজন সৎ, আদর্শ, আল্লাহভীরু ও সুন্দর চরিত্রের মানুষ গড়ে ওঠার মধ্যেই।
আপনাদের সন্তানের প্রতি অর্পিত এই আমানতের দায়িত্ব আমরা আন্তরিকতা, যত্ন ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে চাই।
এক নজরে সকল শাখার অবস্থান এবং শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী তথ্য
| শিক্ষা কার্যক্রম | শিক্ষার্থী সংখ্যা |
|---|---|
| আফটার স্কুল মাকতাব বিভাগ | 121 জন |
| আফটার স্কুল হিফয বিভাগ | 2 জন |
| শিক্ষা কার্যক্রম | শিক্ষার্থী সংখ্যা |
|---|---|
| Play | 3 জন |
| Nursery | 7 জন |
| One | 5 জন |
| Three | 4 জন |
| হিফযুল কুরআন | 2 জন |
বর্তমান শিক্ষার্থী
দক্ষ শিক্ষক
সাফল্যের হার (100%)
গৌরবময় পথচলা (বছর)